স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬


গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে শক্তিশালী করতে হবে স্থানীয় সরকারকে।

রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে  সৌজন্য সাক্ষাত করেচেন দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকরা। এ সময় রাষ্ট্রপতি তাদের কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় বাসসকে তথ্য জানান।

রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন। ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর