১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬


বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে সেটা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে  এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান  জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভারতের সঙ্গে বর্তমান সরকার সম্পর্ক বজায় রাখতে চায় উল্লেখ করে মনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্ব থাকবে। তবে সেই বন্ধুত্ব কোনোভাবেই দেশের স্বার্থের পরিপন্থী হতে দেওয়া হবে না।

চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ টেনে চিফ হুইপ জানান, বন্দরে বাংলাদেশ কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাস করার মতো  ব্যবস্থা চুক্তি আগের সরকার করে গেছে। দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর