৫০ শতাংশের নিচে নেমেছে গার্মেন্টসের উৎপাদন

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬


বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প খাতে মারাত্মক আঘাত এসেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বলেছেন,  এ কারণে কেবল দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন কমে ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। শিল্পের মূল খোরাক বিদ্যুৎ উল্লেখ করে  বিরোধীদলীয় নেতা বলেন, গ্যাস, তেল আল্লাহর দেওয়া সৌরশক্তি- এই তিন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু বর্তমানে বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে একটি বড় ধরনের সংকটের মুখোমুখি হয়েছে দেশ। এতে  মারাত্মক প্রভাব পড়েছে শিল্প খাতে।

জামায়াতের আমির বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবে না। একপর্যায়ে ঋণখেলাপি হয়ে পড়বে তারা। শ্রমিকদেরও ধরে রাখা কঠিন হবে এবং ছাঁটাই করতে বাধ্য হতে হবে।  আর সময়মতো ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারলে অন্য দেশে চলে যেতে পারেন কিংবা দেওয়া অর্ডার বাতিল করতে পারেন বিদেশি ক্রেতারা। একবার ক্রেতারা চলে গেলে  কবে ফিরে আসবেন, তার কোনো নিশ্চয়তা নেই।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর