দেশের
নাগরিদের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার
বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে বর্তমান সরকার। ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী
যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে নিজের মতপ্রকাশ ও গঠনমূলক সমালোচনার
অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের। তবে গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে
চরিত্রহনন এক নয়।
রোবাবর (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাক্ষাৎকালে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী জানান, গত দুই মাস ধরে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন পরিমার্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সিনিয়র সম্পাদক এবং সুশীল সমাজের অংশীজনদের মতামত গ্রহণ করা হচ্ছে। আইনটির মূল লক্ষ্য হবে ডিজিটাল স্পেসে শালীনতা ফিরিয়ে আনা, নারী ও তরুণদের সাইবার বুলিং থেকে রক্ষা করা এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে