মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক ভারত-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস  পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক। নিয়ে আলোচনাও চলছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, দুই দেশের স্বার্থে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা, রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

এদিকে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সড়ক রেল যোগাযোগ আরও জোরদার করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তাছাড়া দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছে তার দেশ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর