শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করছে সরকার। আগামী ১২ সেপ্টেম্বর ( শনিবার) তিন মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে সেজন্য আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচি শুরু বরা হচ্ছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে এক সভায় বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। পরিচ্ছন্নতা জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।  এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

জানা গেছে, মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা এ কর্মসূচির কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে স্থানীয় কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) পরিষ্কার-পরিচ্ছন্নতা জনসচেতনতামূলক অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

 

কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন বাসাবাড়ি স্থাপনায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল  চিহ্নিত করে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।  নিজেদের বাড়ি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হবে সাধারণ মানুষকে

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী . এম মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী . এস এম জিয়াউদ্দিন হায়দার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী . শাকিরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর