২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না দেখালে ‘গুম’ গণ্য হবে

নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৬


কাউকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজিরসহ গ্রেপ্তার না দেখালে সেটা আর সাধারণ আটক হিসেবে বিবেচিত হবে না। ২৪ ঘণ্টা পার হওয়ার পরের সময়কে গুম হিসেবে গণ্য করার সুযোগ তৈরি হবে।

সোমবার ( সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ ক্ষেত্রে ব্যক্তির আইনগত অধিকার পরিবারের কাছে তার অবস্থান জানানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।

গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদেগুম প্রতিরোধ প্রতিকার আইন, ২০২৬এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়। নতুন এ আইনকে গুমের অভিযোগের বিচার প্রতিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইনগত মাইলফলক হিসেবে দেখছেন চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর বলেন,  এর আগে বিষয়ে একটি অধ্যাদেশ থাকলেও তার কার্যকর প্রয়োগ দেখা যায়নি। নতুন আইন গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের বিচার প্রতিকার পাওয়ার পথ আরও সুস্পষ্ট করবে অতীতে সংঘটিত গুমের অভিযোগগুলোও নতুন আইনের আলোকে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। গুম প্রতিরোধ প্রতিকারের নতুন আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের কোনো সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে না, বলেন তিনি

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর