দেমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত সাড়ে ১৪ হাজার সহকারি শিক্ষকের যোগদানের পর বদলি কার্যক্রম আবারো শুরু হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী
বলেন, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনায় উপানুষ্ঠানিক শিক্ষার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ রয়েছে। ৬৪
জেলার নির্বাচিত ৬৪ উপজেলায় ১০
থেকে থেকে ১৪ বছর বয়সী
১৯ হাজার ২০০ বিদ্যালয় বহির্ভূত শিশু-কিশোরকে পঞ্চম গ্রেড পর্যন্ত মৌলিক শিক্ষা প্রদান এবং আরও ১৯ হাজার ২০০
জন ১৫ থেকে ২৪
বছর বয়সী তরুণকে জীবিকা অর্জনের দক্ষতা প্রদানের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ‘স্কিল ফোকাস লিটারেসি ফর আউট অফ
স্কুল এডোলেসসেন্ট’ কার্যক্রম দেশের আরও ১৬ জেলার সম্প্রসারণ
করে তিন বছরে ১ লাখ কিশোর-কিশোরীকে দক্ষতাভিত্তিক সাক্ষরতার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে