পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে শাহিন আলম ওরফে সাহস (২২) নামে এক তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাহস পাবনার বেড়া উপজেলার বনগ্রাম উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তিনি পার-ভাঙ্গুড়া গ্রামের আ. রাজ্জাকের বাড়িতে অন্যান্য তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে বসবাস করতেন।
জানা যায়, ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টা ৩০ মিনিট থেকে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় ঘরে একা থাকার সুযোগে শাহিন গলায় ফাঁস দেন। পরে অন্যান্য তৃতীয় লিঙ্গের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের ট্রলিতে তার মৃত্যু হয়। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে