সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ১৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের কারণে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৭ হাজার ১২১ জন বাসস্থান আইন, ৩ হাজার ৬৩৬ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪০৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার হয়েছেন। ইতোমধ্যে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৯৩৭ জন আইন লঙ্ঘনকারীকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে এবং ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট বুকিং সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।
এদিকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়। অন্যদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ৪২ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জানিয়েছে,
কোনো ব্যক্তি যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সুবিধা দেয়, যাতায়াতের ব্যবস্থা করে কিংবা আশ্রয়সহ অন্য কোনো সহায়তা বা পরিষেবা প্রদান
করে, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড
এবং ১০ লাখ সৌদি
রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়া
বাড়িটিও বাজেয়াপ্ত করা হবে।
বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে