পুলিশ সদস্যকে অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-১

শাহাদাত হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম)
০৭ সেপ্টেম্বর ২০২৬


চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ কনস্টেবল জামালকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে  পুলিশ। রোববার ( সেপ্টেম্বর) রাতে পণ্ডিতের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়,  মুছাপুর ইউনিয়নের নির্জন এলাকা হিসেবে পরিচিতধামকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ, আটকে রাখা, মারধর জিম্মি করে অর্থ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।  কনস্টেবল জামালসহ আরও কয়েকজনকে ওই এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক মাদক হাতে ধরিয়ে দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, কনস্টেবল জামালকে অপহরণের ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের শনাক্ত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর