শেখ হাসিনাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৬


ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় এসব কথা বলেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। তাদের ফেরাতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে  যোগাযোগ করছে সরকার। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।  একজন দণ্ডপ্রাপ্ত আসামির বিদেশে বসে বক্তব্য দেওয়াটা বিবেচনার বিষয় নয় বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর