গ্যাসের সংকট কাটলে আগের অবস্থায় ফিরবে বিদ্যুৎ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৬


দেশে বিদ্যমান গ্যাসের সংকট কেটে গেলে আগের অবস্থায় ফিরে যাবে বিদ্যুৎ পরিস্থিতি। ফলে বর্তমান সংকট আর এতটা প্রকট থাকবে না। বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেন তথ্য উপদষ্টা।  তিনি বলেন, ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে  সরে আসছে সরকার। কারণে ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে। রাজধানীতে কিছুটা সংকট সবাইকে মেনে নেওয়া উচিত। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। তুলনা করলে দেখা যায়, গত জুন জুলাইয়ে লোডশেডিংয়ের পরিমাণ  ২০২৩ সালের একই সময়ের তুলনায় কম ছিল। ২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে এটা হয় ৭৪১ মেগাওয়াটে।  ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, ২০২৬ সালের জুলাইয়ে ছিল ৪৬০ মেগাওয়াট।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর