উপ-স্বাস্থ্য কেন্দ্রের জাগয়া দখল করে সাবেক কর্মচারীর পরিবারের বসবাস

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০৮ সেপ্টেম্বর ২০২৬


পঞ্চগড়ের ভজনপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের শতক জমিতে পাকা স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস করছেন ওই স্বাস্থ্য কেন্দ্রের সাবেক কর্মচারী এরশাদ আলীর ছেলে ও তার পরিবার। স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে বাড়ি নির্মাণ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আরো বেশি করে জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন অভিযুক্তরা।

এদিকে অভিযুক্তের পরিবার থেকে বলা হয়েছে, তারা সরকারের কাছে জমি লিজ নিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ওই স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মানের জন্য বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানায়, এরশাদ আলী এই স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন চাকুরি করেছেন।  অবসরের পর গত কয়েকবছর আগে তিনি মারা যান। বর্তমানে তার সন্তান সাজ্জাদ সাজু পরিবার নিয়ে বসবাস করছে।

সরজমিনে দেখা গেছে,১৮ শতক জমিতে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত। বর্তমানে জরাজীর্ণ টিন কাঠের ঘরটিতে দুইজন কর্মরত থেকে চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের তথ্যমতে, কেন্দ্রের পাশে শতক জমি দখল করে পাকা টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করছেন সাজ্জাদ সাজু।

ভজনপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট নয়নশীল বলেন,আমি আসার আগে থেকে ঘরবাড়ি দেখছি। বিষয়টি সবাই জানে। অভিযুক্ত সাজ্জাদ সাজুর মুঠোফোনে একাধিকবার কল মেসেজ করেও কোন সাড়া পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা.মিজানুর রহমান বলেন, স্বাস্থ্য কেন্দ্রটির ঘর নির্মানে বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন।বরাদ্দ পেলে অবৈধ স্থাপনা ভেঙ্গে কাজ শুরু করা হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর