ইরানে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬


ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পর ট্যাংকারটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। খবর  ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

বিষয়ে ইরানি কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডও কোনো জবাব দেয়নি। তবে গত ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্টে এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন, খার্গ দ্বীপকেধ্বংসস্তূপে পরিণতকরা হচ্ছে। খার্গে হামলা হলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান।

 

খার্গ দ্বীপে মার্কিন হামলা হলে ইরানের তেল শিল্পের ওপর এদিকে যেমন আরও চাপ তৈরি  হতে পারে অন্যদিকে দেশটির দুর্বল অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এরই মধ্যে মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের অর্থনীতি তেল খাত চাপে রয়েছে বলে খবরে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/আইডিএস/এমকে


মন্তব্য
জেলার খবর