মন্তব্য
সন্দ্বীপে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ৫ সেপ্টেম্বর) দুপুরে ছোয়াখালী বেড়িবাঁধের পূর্ব পাশে চরের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা বেড়িবাঁধের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। সন্দ্বীপ থানা-পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে