মাঝারি থেকে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় পবিত্র নগরী মক্কার পর এবার দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত রের্ড অ্যালার্ট জারি করেছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের জাজান, আসির, আল বাহা এবং মক্কার বিভিন্ন অংশে বজ্রসহ শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে জাজান ও আসির অঞ্চলের কিছু এলাকায় মারাত্মক আকার ধারণ করতে পারে বৃষ্টির তীব্রতা। সেই সঙ্গে নাজরান অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে জাজান অঞ্চলের আল রাইথ, হারুব, আল দায়ের, ফায়ফা, বায়শ, সাবিয়া, আবু আরিশ এবং সামতাহসহ বিস্তীর্ণ এলাকা এবং জাজান শহর ও ঐতিহ্যবাহী ফারাসান দ্বীপপুঞ্জেও। এছাড়া আসির অঞ্চলের আভা, খামিস মুশাইত, তানোমাহ, বারিক ও বলকারনসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এ প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের কারণে নিচু এলাকা, পাহাড়ের ঢাল ও উপত্যকাগুলোতে দ্রুত পানি জমে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এমনটা ঘটলে পরিস্থিতি সামলাতে সাধারণ জনগণকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা ও সময়সূচি জানতে নিজস্ব ‘আর্লি ওয়ার্নিং’ ওয়েবপেজ, ‘আনওয়া’ মোবাইল অ্যাপ ও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসরণ করার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়অ অফিস।
বিডি২৪অনলাইন/আইডি/এমকে