কলমাকান্দায় ৬ দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোনা)
০৩ সেপ্টেম্বর ২০২৬


ভয়াবহ অগ্নিকান্ডে নেত্রকোণার কলমাকান্দায় ছয়টি দোকান ভস্মীভূত হয়ে মালামাল আসবাবপত্র পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান,পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ভোর ৪টা ৫৫ মিনিটে কলমাকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে কামাল হোসেন, শরিফ, ফিরোজ, আব্দুস সাত্তার ফারুকের দোকান রয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলম বলেন, ঘটনায় কোন হতাহত হয়নি। প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর