ফেরিতে আটকে পড়া ৩০০ যাত্রীর পাশে দাঁড়ালেন নেতারা

শাহাদাত হোসেন (সন্দ্বীপ) চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০২৬


চট্রগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া খালের মুখের চরে রাতে ফেরি কপোতাক্ষ আটকে পড়ায় তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীদের নিরাপত্তা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম- (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা এমপির নির্দেশনায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে অবস্থান নিয়েছে  পুলিশের একটি টিম।

এদিকে দুর্ভোগে পড়া যাত্রীদের পাশে দাঁড়াতে দল-মত নির্বিশেষে এগিয়ে এসেছেন সন্দ্বীপের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রশংসা কুড়িয়েছে তাদের মানবিক উদ্যোগ।

আটকে পড়া যাত্রীদের জন্য প্রায় ৫০০ জনের খাবারের আয়োজন করা হচ্ছে। সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

সংকটের এ সময়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে মানুষের পাশে দাঁড়ানোর এমন ঐক্যবদ্ধ উদ্যোগ সন্দ্বীপে মানবিকতা, সম্প্রীতি পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর