আগামী ৬ মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে মালয়েশিয়া। বুধবার (০২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র এবং যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল।
মন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী নেওয়ার দাবি করেছেন বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী। এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো অবস্থান নয়। এ বিষয়ে মানবসম্পদমন্ত্রী জানিয়েছেন বিবৃতিটি একজন প্রতিমন্ত্রী দিয়েছেন।
১
সেপ্টেম্বর স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম বলেছিলেন, সেপ্টেম্বরের শেষের দিক থেকে পর্যায়ক্রমে এ কর্মী নিয়োগ
প্রক্রিয়া শুরু হবে। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল
মঈন খানের বৈঠকের পর সাংবাদিকদের এ
কথা জানান তিনি।
বিডি২৪অনলাইন/আইডএন/এমকে