নেপালে বন্যাকবলিত এলাকায় এক বাড়ি থেকে ২৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬


নেপালের বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ। মাটির নিচে চাপা পড়া এসব মরদেহের মধ্যে একটি শিশুর, বাকি ২৩ মরদেহ প্রাপ্তবয়স্কদের।

পুলিশ সুপার বিপিন রেগমি বলেন, ওই বাড়িতে আরও মরদেহ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  মঙ্গলবার সকাল থেকে সেখানে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

দিকে ভয়াবহ বন্যায় কাদামাটির নিচে চাপা পড়া জলবিদ্যুৎ প্রকল্পগুলোর টানেলে আটকে থাকা শত শত শ্রমিককে উদ্ধারে  জোর তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা।  মৃতের সংখ্যা বাড়তে থাকায় নিখোঁজ স্বজনদের সন্ধানে আরও মরিয়া হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা।

নেপাল চীনে বন্যায় এ পযন্ত মৃতের সংখ্যা  ৯৫০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন হাজার ৪০০ জনের বেশি।

 

বিডি২৪অনলাইন/আইডিএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর