মন্তব্য
পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৫টি শিশু ছিল। এদের মধ্যে অন্তত একটি শিশুকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন একজন চিকিৎসক।
এদিকে
ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি২৪অনলাইন/আইডি/এমকে