জুলাই শহীদ দিবস পালনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬

 

২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারও ১৬ জুলাই দিনটিকেজুলাই শহীদ দিবসহিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার ( জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।  

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই মাসকে ঘিরে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। প্রতিমন্ত্রী জানান, চব্বিশের ১৬ জুলাই সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপক গুরুত্ব পায়। এ ঘটনা দুটি মূলত গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে অন্য একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

আগামী আগস্টজুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬পালনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। এদিন ভোর ৬টায় শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং আন্দোলনে শহীদ আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা স্মরণেক্যাম্পাসের ক্ষতচিহ্নবাপ্রতিরোধের সূচনানামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ জুলাইপ্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডেউপলক্ষে আর্মি স্টেডিয়ামে প্রতিবাদী সমাবেশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই সাথে ২৪ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা সাধারণ মানুষের গড়ে তোলা ঐতিহাসিক প্রতিরোধের স্মরণে একটি বিশেষ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর