সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ নিয়ে পরিপত্র

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬


এখন থেকে সরকারি কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে  আরও বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশায় সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর