সরকারপ্রধানের
নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক
রহমান বলেছেন, এমনভাবে নিরাপত্তা
কৌশল বিন্যাস
করা জরুরি, যাতে
জনগণ নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সেদিকে
বিশেষভাবে লক্ষ্য রাখতে আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে নিজের আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাওয়ার কথাও উল্লেখ করেন এ সময় তারেক রহমান।
ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, ‘সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করলে এবং পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে