এক মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬


গত জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে  ৪৪ জন নারী ৫৬ জন শিশু।  ৯টি দৈনিক, ১৭টি  অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

 

সংগঠনটি তাদের প্রতিবেদনে বলছে, জুন মাসে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এছাড়া  ৯১ জন পথচারী  এবং  ৫৭ জন চালক পরিবহন-সহকারী নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে ১৫১টি জাতীয় মহাসড়কে, ১৯৪টি আঞ্চলিক সড়কে, ৬৪টি গ্রামীণ সড়কে এবং ৫৭টি শহরের সড়কে ঘটেছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর