করের বোঝা বেশি বাড়ছে কম আয়ের মানুষের ঘাড়ে

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় বৈষম্য দেখা গেছে ব্যক্তি খাতের আয়করকাঠামোতে। উচ্চবিত্তদের তুলনায় কম আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি বাড়ছে নতুন করকাঠামোয়। শ্রেণির করদাতাদের করদায় সাড়ে ১২ শতাংশ থেকে সাড়ে ১৬ শতাংশের বেশি বাড়তে পারে। এটি সামাজিক সমতা ন্যায়বিচারের পরিপন্থী।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে সংলাপ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি (জুনায়েদ সাকি) প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, করদাতাদের আয় বৃদ্ধির অনুপাতে করের বোঝা বিশ্লেষণে  দেখা যায়, বার্ষিক করযোগ্য আয়  যাদের থেকে ১৫ লাখ টাকা, নতুন বাজেটে তাদের করের দায় ১২ দশমিক থেকে ১৬ দশমিক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। বিপরীতে ৩০ লাখ টাকার বেশি যাদের আয়, তাদের করের দায় বাড়বে মাত্র দশমিক শতাংশ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী, ১৮ মাসে কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, প্রস্তাবিত বাজেটে তার সুস্পষ্ট প্রতিফলন নেই বলে জানানো হয় অনুষ্ঠানে।

সুনির্দিষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য কেবলইরাজনৈতিক আকাঙ্ক্ষাহিসেবে থেকে যাওয়ার ঝুঁকিতে থাকবে বলেও মনে করছে গবেষণা সংস্থাটি। সংস্থাটি বলছে, বাজেট প্রস্তাবে মূল্যস্ফীতি দশমিক শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণে হয়েছে। কিন্তু খাদ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত বিচক্ষণ মুদ্রানীতি ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এবারের বাজেটে শিক্ষা স্বাস্থ্য খাতের মতো মানবসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে- বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। তবে বরাদ্দের কার্যকর বাস্তবায়ন নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি ।

বিডি২৪অনলাইন/ ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর