খুবই সতর্ক আইন প্রয়োগকারী সংস্থা

নিজস্ব প্রতিবেদক
০৩ অগাস্ট ২০২৬

উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন সময় নাশকতা কিংবা অপকর্মের চেষ্টা করলেও ব্যাপারে খুবই সতর্ক রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুকিঁ দিচ্ছে তারা। এদিকে দায়িত্ব পালনের সময় গাড়ি রেখে পুলিশের পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

সোমবার ( আগস্ট) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের  এসব তথ্য জানান  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনা এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া ব্যাগ উদ্ধারের ঘটনা একই সূত্রে ঘটেছে কি না, সেটা তদন্ত করা হচ্ছে। উগ্রবাদী তৎপরতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো বিষয়গুলো যারা মনিটর করেন, তারা সতর্ক রয়েছেন। এনসিপির ওপর হামলার ঘটনাও তদন্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

আগামী আগস্ট  জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তিতে সমমনা দলগুলোকে নিয়ে বিএনপি কর্মসূচি পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে বলেন, দুবাইতে গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পাড়েন- জন্য শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে ইউইউএ আদালত। তার জামিন বাতিলের জন্য ফার্ম নিয়োগ করেছে বিএনপি  সরকার। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে এবং চেষ্টা করছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর