এবার দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা থাকবে

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬


এ বছর দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

ববার (১১ অক্টোবর)  পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে  এক সভায়  এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি বলেন, দুর্গাপূজাকে ঘিরে প্রাক্‌-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজাপরবর্তী সময়ে— এ তিন ধাপে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কোনো মহল বা গোষ্ঠী পূজাকে কেন্দ্র করে  যেন সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি। এ ক্ষেত্রে কমিউনি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবার দুর্গাপূজার নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, সোয়াত, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে সভায় জানানো হয়। সেই সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সসহ  পুলিশের বিভিন্ন ইউনিটে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে।

 

সভায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, অপপ্রচার, গুজব বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর