সরকারি চালক দিয়ে চালানো হচ্ছে ইউএনওর ব্যক্তিগত গাড়ি

সম্রাট হোসাইন, পঞ্চগড়
০৫ অগাস্ট ২০২৬


পঞ্চগড়ের বোদায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. রবিউল ইসলাম তার ব্যক্তিগত গাড়ি চালাচ্ছেন সরকারি চালককে দিয়ে। শুধু তাই নয়, ফিটনেসবিহীন  টেক্সটোকেন না থাকলেও গাড়িটি রাস্তায় চলতে পারছে কেবল ইউএনও গাড়ি বলে। একদিকে সরকারি চালককে দিয়ে ব্যক্তিগত গাড়ি চালানোয় কারণে গাড়ি চালকের কর্মঘন্টা জনগণের কাজে আসছে না। অন্যদিকে টেক্সটোকেন না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। এ নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

প্রাপ্ত তথ্যমতে গাড়িটি চালানো হচ্ছে উপজেলা ভুমি অফিসের গাড়ি চালক সোহেলকে দিয়ে। ২০২৩ সাল থেকে গাড়িটির ফিটনেস নেই। আর টেক্সটোকেন নেই  ২০২২ সাল থেকে। ইউএনওর ব্যক্তিগত গাড়িতে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা যাতায়াত করেন। সম্প্রতি পঞ্চগড় পৌর শহরের চৌরঙ্গিমোড় আল বাঈক ফুডের সামনে সন্ধ্যায় সেই গাড়ি দেখা যায়। সেখানে ভূমি অফিসের গাড়ির চালক সোহেল, ইউএনও'র স্ত্রী সন্তানসহ তাদের আত্মীয় স্বজনেরা ছিলেন।

জানা যায়,বোদা উপজেলা পরিষদে তিনজন গাড়ি চালক রয়েছে। তার মধ্যে একজন রাজস্ব দুইজন আউটসোর্সিং থেকে বেতনভুক্ত। চেয়ারম্যান, ইউএনও এবং সহকারি কমিশনারের (ভূমি) গাড়ি চালানোর কথা তাদের।

ব্যক্তিগত গাড়ি চালানোর বিষয়ে চালক সোহেল কোন মন্তব্য করতে রাজি হননি। তবে ইউএনও যোগদানের সময়ে গাড়িটি নিয়ে আসার কথা জানান তিনি। বোদা উপজেলা নির্বাহী অফিসার মো, রবিউল ইসলাম ফোন রিসিভ করেননি।

সরকারি বেতনভুক্ত চালক দিয়ে ব্যক্তিগত গাড়ি চালানো  যাবে না বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম ইমাম রাজি টুলু

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর