মন্তব্য
১২ কেজির এলপি গ্যাসের দাম ৭০ টাকা বাড়িয়ে ১৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস দাম লিটার প্রতি ৭০ পয়সার বেশি কমিয়ে ৭৩.৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য রোববার (২ আগস্ট) নতুন দর ঘোষণা করে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর এদিন সন্ধ্যা ৬ টার পর থেকে কার্যকর হবে।
এর আগে কয়েক মাস বৃদ্ধির পরে গত জুলাই মাসে কিছুটা দাম কমেছিল গ্যাসের। ২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি খাতে অরাজকতা ছড়ায়। মার্চের দর ১৩৪১ টাকা থাকলেও ১৮০০ থেকে ২০০০ টাকায় বেচাকেনার খবর রেকর্ড হয়েছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে