রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬


সারা দেশে বৃহস্পতিবার (১১ জুন) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান শপিংমল খোলা থাকবে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী  জানিয়েছেন- বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান দোকানপাট খোলা রাখা যাবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর