বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬


বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  দেশে  কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক বিদেশি বিনিয়োগ আনতে পারলে বিনিয়োগের মোট পরিমাণের দশমিক শতাংশ পরামর্শক ফি বা কমিশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন।  প্রধানমন্ত্রী বলেন,  বিনিয়োগের মুনাফা সহজে নিজ দেশে নিতে না পারা বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম উদ্বেগ ছিল। আইনগত সংস্কারের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছে সরকার। সাম্প্রতিক এক বৈঠকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দশমিক শতাংশ কমিশন দেওয়ার সিদ্ধান্ত  হয়েছে। উদ্যোগ  প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দক্ষ যোগ্য ব্যক্তিরাও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে জানান তিনি।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, আমদানি রপ্তানি নিবন্ধন ব্যবস্থা অনলাইনে দ্রুত সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে রপ্তানি নীতি হালনাগাদ এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২৯ প্রণয়নের কাজ চলছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর