শিক্ষার্থীদের নির্ভুলভাবে পড়ার ব্যর্থতায় বেতন বন্ধ হবে শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৬

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।  চলতি বছরের জুলাই মাসের মধ্যে এ দুই বিষয়ে শতভাগ নির্ভুলভাবে পড়া এবং যোগ, বিয়োগ, গুণ ভাগসহ গণিতে দক্ষতা অর্জনে ছাত্র-ছাত্রীরা ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে।

সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন  প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। সেই বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়।  সচিবের নির্দেশনা পেয়ে এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের চিঠি দিয়েছেন স্ব স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

নির্দেশনায় বলা হয়েছে,  প্রতিদিন বাংলা ইংরেজি বইয়ের পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়ানোতে হবে শিক্ষার্থীদের।  পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ভাগ শেখানোর ওপর জোর দিতে হবে।  বৈঠকে আগামী জুন মাসের মধ্যে তৃতীয়, চতুর্থ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা ইংরেজি পড়ার দক্ষতা ৯০ শতাংশ এবং জুলাই মাসে ১০০ শতাংশ অগ্রগতি নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়।

ওদিকে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে। সেই চিঠিতে সচিবের নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। শিক্ষকদের সতর্ক করে চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের (জুন-জুলাই) মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে। অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন। সেই পরিকল্পনা আগামী ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

 

 

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন গণমাধ্যমকে বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে।  এর মধ্যে শিক্ষার্থীদের ঠিকভাবে বাংলা-ইংরেজি রিডিং পড়তে পারার বিষয়টি নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। এটি করতেই হবে, না হলে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর