জাতীয় গ্রিডে ৮০৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৬

২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে ৮০৯ দশমিক মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খবর বাসস

 

জানা  গেছে, বর্তমানে দেশে হাজার ৪৫১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে হাজার ৭৩ দশমিক মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত রয়েছে।বাকি ৩৭৭ দশমিক ১৭ মেগাওয়াট অফ-গ্রিড পর্যায়ে উৎপাদিত হচ্ছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির অন্য উৎসগুলোর মধ্যে রয়েছে ২৩০ মেগাওয়াট জলবিদ্যুৎ, ৬২ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ, শূন্য দশমিক ৬৯ মেগাওয়াট বায়োগ্যাস এবং শূন্য দশমিক মেগাওয়াট বায়োমাস বিদ্যুৎ।

বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ১৩টি সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় ৫৭২ দশমিক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।  এছাড়া প্রায় মেগাওয়াট ক্ষমতার নতুন রুফটপ সৌর প্যানেল স্থাপন করা হয়েছে,  আগামী সেপ্টেম্বরের মধ্যে এগুলো চালু হওয়ার কথা রয়েছে। বর্তমানে হাজার ১৭৪ মেগাওয়াট সক্ষমতার ২৬টি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে সরকারি উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে। বাকি ২০টি  বেসরকারি খাতে প্রকল্পের মাধ্যমে হাজার ৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর