মন্তব্য
বাংলাদেশ
সীমান্তে কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে
থাকতে বিজিবি নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরববর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুশইন ঠেকাতে এ নির্দেশ
দেওয়া হয়। বুধবার (৬
মে) জেলা
প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ
তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এতে দেশে ‘পুশইন’ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বিজিবিকে।