মন্তব্য
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশের শিক্ষাখাত ধ্বংস হয়ে গেছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আমলে
শিক্ষাখাতকে ধ্বংস করা হয়েছে। তবে বর্তমান সরকার শিক্ষাখাতের উন্নয়নে নতুন করে কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৭ মে) ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দীর্ঘদিন যাবৎ শিক্ষার প্রসারে নিজে কাজ করছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও কাজ করে যাব। সবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় খোলা রয়েছে। যে কোনো প্রয়োজনে সহযোগিতা করতে তিনি প্রস্তুত রয়েছেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে