আইনশৃঙ্খলা
পরিস্থিতিতে সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, ৬ জুন থেকে সেনাসদস্যদের মাঠ থেকে প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে, পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে সদস্যদের ব্যারাকে ফিরিয়ে আনা হবে।
বিএনপি সরকার গঠনের পর গেল মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকে সেনাবাহিনী প্রত্যাহার ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি দমন, মাদকবিরোধী অভিযান এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে