গুম-হত্যার ঘটনায় গণঅভ্যুত্থানের পর ১ হাজার ৮৫৫ মামলা

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় মোট হাজার ৮৫৫টি মামলা হয়েছে। বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম নির্যাতনের ঘটনায় এসব মামলা হয়। এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা। বাকি ১ হাজার ৫৬টি মামলা অন্যান্য ধারায় রুজু হয়েছে।

বিগত সরকারের সময় সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা হত্যা, গুম, নির্যাতন বা পঙ্গুত্বের মতো অপরাধে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রী আরও বলেন, এসব মামলার মধ্যে ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। আদালতে ৪৮টি হত্যা মামলার এবং ১১০টি অন্যান্য মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

সংসদকে মন্ত্রী জানান, বাকি হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান রয়েছে। বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে কাজ করছে পুলিশ বিভাগ। বিচারপ্রক্রিয়ায় কোনো আইনি দুর্বলতা যেন না থাকে, সেজন্য প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত পরিচালিত হচ্ছে।

জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জামিন প্রদান সম্পূর্ণরূপে আদালতের এখতিয়ারভুক্ত। তবে প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপনের মাধ্যমে আসামিদের জামিনের বিরোধিতা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর