শোকে কাতর জাতি

আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারী ২০২৬

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস; বাঙালির কাছে রক্তস্নাত ঐতিহাসিক এক দিন।  মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের দিনে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, সেইসব বীর সন্তানদের আজকের দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে বাঙালি জাতি।

বায়ান্নর আজকের উত্তাল দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে আসা ছাত্রদের ওপর তৎকালীন পাকিস্তান পুলিশের নির্মম গুলিবর্ষণের মধ্য দিয়ে রচিত হয় এক অনন্য ইতিহাস। সালাম, বরকত, রফিক, শফিউর জব্বারসহ নাম না জানা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মায়ের ভাষা। আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ দিনটিকে ২০১০ সালে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মধ্য দিয়ে সারা বিশ্বে পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি দেশে সরকারি ছুটি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। অমর একুশে উপলক্ষ্যে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি এবং আলোচনা সভার আয়োজন করেছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন।

একুশের প্রথম প্রহর রাত ১২টা মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্তকরে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা জানান। গভীর শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার শপথ গ্রহণ করছে  জাতি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর