ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারী ২০২৬

 মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে  গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

শহীদ মিনারের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২টা মিনিটে রাত ১২টা মিনিটে  প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা  শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই দুহাত তুলে ৯০ ২৪ এর আন্দোলনের শহীদসহ ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়। দোয়ার সময় দেশ জনগণের কল্যাণ শান্তি কামনা করা হয়। সময় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানরা, বিএনপির সিনিয়র নেতারা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর