মন্তব্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে যান তারা। সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এদিন প্রশাসনিক কর্মকাণ্ডেও ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড স্কিম চালু সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে