পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারী ২০২৬


শিক্ষার্থীদের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে। এর রোডম্যাপ ঈদুল ফিতরের পর ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়। রোডম্যাপ বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন ধরে এগোনো হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা জানান শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী . এহছানুল হক মিলন সেখানে উপস্থিত ছিলেন।

ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপ হবে এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত। ধাপে বাজেট প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ, উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস এবং শিক্ষকদের ট্যাব দেওয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম ভাষা শিক্ষার পাইলট ডিজাইন করা হবে।

দ্বিতীয় ধাপ ঈদুল ফিতরের পর শুরু হবে। ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। সেটা মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক পরিমাপযোগ্য সূচকসহ।

তৃতীয় ধাপে হবে ১২ থেকে ৩৬ মাসের। ধাপে পরীক্ষা মূল্যায়ন বড় টেকনিক্যাল রি-ফর্ম করা হবে। কারিগরি, সাধারণ এবং মাদরাসা শিক্ষায় ব্রিজিং (সেতুবন্ধ) করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা ইনোভেশন গ্র্যান্ট স্কেল আপ করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর