মেরুদণ্ড সোজা করে সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারী ২০২৬


বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে সম্পর্ক এগিয়ে নেবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন,  জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে। এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান  কীভাবে করা যায়, সে বিষয়ে কাজ চলছে।  প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়ে কাজ চালিয়ে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর