ঈদের আগে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারী ২০২৬


পাইলট প্রকল্প হিসেবে চলতি রমজান মাসে ঈদের আগেইফ্যামিলি কার্ড চালু করছে সরকার। হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র মধ্যবিত্তদের সুবিধার আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় সচিবালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফ্যামিলি কার্ডের বিষয়য়ে বিএনপির নির্বাচনী ইশতেহারে বিস্তারিত উল্লেখ আছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এটা কীভাবে কার্যকর করা হবে, সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। এজন্য একটি কমিটি করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর