পঞ্চগড় পৌর এলাকায় সৌরবাতি স্থাপনে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ঠাকুরগাঁও দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
সংস্থার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আজমির শরীফ মারজী বলেন, প্রাথমিক রেকর্ডপত্র পর্যালোচনায় প্রতিটি সোলার স্ট্রিট লাইট স্থাপনে ব্যয় দেখানো হয়েছে এক লক্ষ ৩৩ হাজার ১৫০ টাকা। অভিযানে ৪টি ভিন্ন স্থান থেকে সোলার স্ট্রিট লাইট, প্যানেল ও ব্যাটারির মডেলের ছবি তোলা হয়। এনফোর্সমেন্ট টিম প্রকল্পের টেন্ডার ডকুমেন্টস ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করেছে। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ করে দুদক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য,গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ২৪অনলাইনসহ একাধিক সংবাদপত্রে পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি দূর্নীতি দমন কমিশনের নজরে আনা হলে এ অভিযান পরিচালনা করে তারা। অভিযানকালে কয়েকটি সোলার স্ট্রিট লাইট অকেজো থাকার কথা দুদক কর্মকর্তাদের অবগত করেন স্থানীয়রা।
বিডি২৪অনলাইন/সি/এমকে