খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৫

বিএন‌পির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চি‌কিৎসার জন্য বিদেশ পাঠাতে দল বা পরিবার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

মঙ্গলবার (২ ডি‌সেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের এ কথা জানান   পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  এদিকে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দে‌শে ফেরার জন্য এখনো ট্রা‌ভেল পাস চান‌নি বলে জা‌নান উপ‌দেষ্টা। ব‌লেন, তি‌নি চাইলে ট্রা‌ভেল পাস ইস্যু করা হবে। তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর