প্রধান উপদেষ্টার ভাষণে জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫

জাতির উদ্দেশ্যে দেওয়া  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন ও গণভোটের সময় ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচন আশা করেছিল জামায়াত ইসলামী। কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন  জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও গণভোটের সময় ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

গণভোটসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নে আন্দোলন প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর চলতি নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত ৮ দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর