চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করা হচ্ছে, শিগগিরই অভিযান

নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬


অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি- যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে। খুঁটিনাটি বা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে।   খুব শিগগিরই দেশব্যাপী বিশেষত ঢাকা থেকে অভিযান শুরু হবে। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে খুব শিগগিরই।

বুধবার ( মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে।

বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা- যোগ করেন মন্ত্রী ।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর