মন্তব্য
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ আইনগত ও কুটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজা হয়েছে শেখ হাসিনার। জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে আছেন বলে আমরা জানি। দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তাকে ফেরত আনাটা আইনগত ব্যাপার। এ বিষয়ে নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে